Saturday, July 2, 2022

আমার পাঁচটি প্রিয় ইউটিউব চ্যানেল

 প্রিয় চ্যানেল বলতে সেই গুলোই যাদের চ্যানেলের ভিডিও নিয়মিত দেখা পড়ে।

কিন্তু সত্য এই যে, এমন কোন চ্যানেল নাই যার ভিডিও আমি নিয়মিত দেখি।
তবে হ্যাঁ, এমন কিছু চ্যানেল রয়েছে যাদের ভিডিও আমি সময় পেলেই দেখার চেষ্টা করি।
পাশাপাশি, সেই সংক্রান্ত কোন তথ্য জানার দরকার পড়লে নির্দ্বিধায় তাদের চ্যানেলের ভিডিও গুলো প্লে করি।

একটি ব্যাপার বলে রাখি, সবাই কিন্তু তার পছন্দ অনুযায়ী ভিডিও দেখে, কন্টেন্ট পড়ে।
যেমনঃ একজনের পছন্দ গান, তার চয়েজের বেশির ভাগ বিষয়বস্তু কিন্তু গান রিলেটেড হয়ে থাকবে, স্বাভাবিক।

তেমন ভাবে, একজন ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার হবার কারণে আমার ঝোঁক সেই দিকে থাকবে, সেটাই স্বাভাবিক।




পছন্দের ইউটিউব চ্যানেল অনেক রয়েছে, সেখান থেকে সেরা ৫ বাছাই করা খুব কঠিন।

যাই হোক, চলুন শেয়ার করি।

১। ওয়েবসাইট লার্নার্সঃ (Website Learners):

ওয়াও! ওয়াও! ওয়াও!
ওয়েবসাইট 
(বিশেষ করে ওয়ার্ডপ্রেস) রিলেটেড বিষয় গুলো এত সহজে এই চ্যানেলে উপস্থাপন করা হয়, যা না দেখলে আসলেই বিশ্বাস করার মতোন নয়!
এক কথায় অসাধারণ!!!

(চ্যানেলটি ইন্ডিয়ান হলেও, তাদের ভিডিও গুলো সব ইংরেজিতে পাবলিশ করা হয়।)


২। প্রোগ্রামিং হিরোঃ (Programming Hero):

ঝংকার মাহবুব ভাইকে চিনেন নিশ্চয়।
এই চ্যানেলে তিনি 
পাইথন (Python) নিয়ে যে আজব আজব খেলা দেখান, তা আসলেই চমকে দেবার মতোন!
ব্যাপারটা এমন যে, 
চাঁদে যাবার দরকার কি? নিজেই পাইথন দিয়ে চাঁদ বানিয়ে নাও!

ভাষাঃ বাংলা

৩। খালিদ ফারহান (Khalid Farhan):

যারা অনলাইন আর্নিং এর জগত টার সাথে পরিচিত তারা জানেন, এই কিচু দিন ধরেই খালিদ ফারহান ভাই বেশ পরিচিত মুখ। তবে আমি ভাইয়াকে অনেক আগে থেকেই ফলো করি।

ভাইকে প্রচন্ড ভাবে ভালো লাগার প্রথম কারণ হচ্ছে, তার কারণে আমি আমার লাইফের ক্যারিয়ার সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত নিতে পেরেছি।
আর দ্বিতীয় কারণ হচ্ছে, আমার চিন্তা ভাবনার সাথে তার চিন্তাভাবনার বেশ মিল রয়েছে। যদিও আমি একটা বিষয়ে ১০ লাইন চিন্তা করলে, সেই টপিকে ভাইয়ার চিন্তা ১০০ লাইন, কিন্তু এই যে আমার চিন্তা ভাবনা আরও বেশি করে একটা শক্ত অবস্থায় পৌঁছে যাচ্ছে তার মাধ্যমে, এটা অনেক ভালো লাগার ব্যাপার

তিনি বাংলাতেই ভিডিও আপলোড করেন।

৪। RNAR (আর এন এ আর):

অনেকে আরনার, আরেনার, ইত্যাদি বলে ডাকলেও রাকিব ভাই নিজেই বলেছেন তার চ্যানেলের নাম আর এন এ আর।
সত্যি কথা বলতে, সিনেমা জগতে আমার জ্ঞান অতি ক্ষুদ্র। ইভেন, আমি 
মার্ভেলের নাম শুনেছি, কিন্তু সিনেমা দেখি নাই! আসলে, একটানা ২ঃ৩০ ঘন্টা ধরে মুভি দেখার মতো সুযোগ আমার কোন সময়েই হয় নাই! ইংরেজি, বাংলা, হিন্দি মিলিয়ে আমি হয়তো হাতে গোনা কয়েকটি মুভি দেখেছি!

কিন্তু রাকিব ভাই তার ভিডিও গুলো এত সুন্দর ভাবে উপস্থাপন করেন, আর সেই সাথে একটা অতি মার্জিত ভাব বজায় রাখেন, যা সত্যি অনেক প্রশংশার দাবিদার।

৫। নাদির অন দ্যা গো (Nadir On The Go):

নাদির ভাইকে আমি এই বছরেই চিনেছি। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ভিডিও তৈরি করেন। আসলে আমারও এই ভাবে ঘুরে বেড়ানোর প্রতি একটা তীব্র আকর্ষণ আছে (যদিও কোথাও যাওয়া হয় না)। মূলত, সেই আকর্ষণ থেকেই ভাইয়ের ভিডিও গুলো বেশ ভালো লাগে।

ভাইয়ের বাংলা ইংরেজি দুই ভাষাতেই চ্যানেল রয়েছে।


এছাড়াও, বুয়েটের চমক হাসান ভাইয়া, এনায়েত চৌধুরী, ফুডকা, সানডে সাসপেন্স এর জন্য মিরচি বাংলা, জ্যাক কিং, দ্যা কিউ, তালপাতার সেপাই, ডার্ক কোডার, নাস ডেইলি, নোমান ভাই, অমর্ত্য সাহা, ATC, সোহাগ ৩৬০, ইজি টিউটোরিয়ালস, ইত্যাদি চ্যানেলের ভিডিও দেখা পড়ে।

ধন্যবাদ,

No comments:

Post a Comment

  আমি কীভাবে নিজেকে অনুপ্রাণিত করতে পারি?   M MD R Tanim ▶️ কখনও কখনও আমরা সবাই লক্ষ্য অর্জনে, আমাদের দৈনন্দিন জীবনে এবং কর্মে সফল হয়...